শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে নেপাল

এল আর বাদল: [২] ব্যর্থতার বৃত্ত ভাঙা হলো না বাংলাদেশের। সুমন রেজার গোলে দুর্দান্ত শুরুর পর শঙ্কার মেঘ যেনো একটু একটু করে সরে যেতে থাকলো। গোলরক্ষক আনিসুর রহমান জিকোও ছিলেন দলের আস্থার দেয়াল হয়ে। কিন্তু তিনি লালকার্ড পাওয়ায় নিমিষেই বদলে গেলো খেলার দৃশ্যপট। ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়শীপের ফাইনাল খেলার আশা জাগিয়েও স্বপ্নভঙ্গের হতাশায় ডুবতে হলো লাল-সবুজদের।

[৩] মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার (১৩ অক্টোবর) নেপালের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। নবম মিনিটে দলকে এগিয়ে নেন সুমন। শেষ দিকে পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফেরান অঞ্জন বিস্তা।

[৪] ১৬ অক্টোবেরর ফাইনাল খেলতে হলে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু এই ড্রয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ থেকে ছিটকে গেল অস্কার ব্রুসনের দল। ৭ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠলো নেপাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়