শিরোনাম
◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা : শ্রমিকলীগ

জাহাঙ্গীর লিটন : [২] লক্ষ্মীপুরে কেক কেটে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সন্ধ্যায় জেলা শ্রমিক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৩] জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

[৪] পৌর শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্ল্যাহ বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির পাটোয়ারি, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি সফু চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারি, পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম-আহবায়ক হাশেম আহমেদ রুপম, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সদস্য সচিব নাদিম মাহমুদ অন্তরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

[৫] বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেন। জাতীয় শ্রমিকলীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে মেহনতি শ্রমিকরা। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য।

  • সর্বশেষ