শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড প্যান্ডেমিকে মুত্যুর বড় অংশের পেছনে পালমোনারি এম্বোলিজম ও কারণ বললেন, বিএসএমএমইউ’র উপাচার্য

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরো বলেন,কোন কারণে যদি অস্বাভাবিক ভাবে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেধে যায়, মস্তিস্কের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হতে পারে। হৃদযন্ত্রের রক্তনালীতে রক্ত জমাট বাঁধার ফলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট এটাক হতে পারে।

[৩] উপাচার্য বলেন,পায়ের রক্তনালীতে রক্ত জমাট বাঁধার ফলে ডীপ ভেইন থ্রম্বোসিস হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময়ে অসুস্থতা বা অপারেশনের কারণে শয্যাশায়ী থাকেন,যাদের ক্যান্সার বা অন্য কোন উচ্চ ঝুঁকিপূর্ণ রোগ থাকে তাদের ডীপ হবার সম্ভাবনা ও রয়েছে।

[৪] অধ্যাপক ডা.শারফুদ্দিন বলেন, জমাট বাঁধা রক্তের অংশ রক্তের সাথে পরিবাহিত হয়ে ফুসফুসের রক্তনালতে আটকে ফুসফুসের রক্ত সঞ্চালনে বাধা সৃষ্ঠি করে পালমোনারি এম্বালিজমসহ মৃত্যুও ঘটাতে পারে। চলমান কোভিড প্যান্ডেমিকে মুত্যুর বড় অংশের পেছনে এই পালমোনারি এম্বোলিজমকে কারণ মনে করা হয়ে থাকে। বর্তমান বিশ্বে মৃত্যুর বড় কারণ স্ট্রোক ও হৃদরোগের পেছনেও থ্রম্বোসিস দায়ী। থ্রম্বোসিস জনিত রোগের ভয়াবহতা বিবেচনায় এ ব্যাপারে সকলের সচেতনতা কাম্য।

[৫] তিনি বলেন, ওষুধের মাধ্যমে থ্রম্বোসিসের ঝুঁকি কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণসহ থ্রম্বোসিস রোগের চিকিৎসা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বুধবার বিশ্ববিদ্যালয় বিশ্ব থ্রম্বোসিস দিবসের র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। সারা বিশ্বের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রক্ত জমাট বাধা বা জনিত রোগ গুলো সম্পর্কে সচেতনতা তৈরি উদ্দেশ্যেই এ দিবসটি পালন করা হয় । এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে থ্রম্বোসিস বা রক্ত জমাট বাধার সমস্যার ব্যাপারে সজাগ থাকা।

 

  • সর্বশেষ