শিরোনাম
◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃদ্ধ পিতাকে লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করা শিক্ষক পুত্র আটক

আবুল কালাম: [২] পাবনার চাটমোহর উপজেলায় উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ছেলে অফিসে ঢুকে মারধর করেছেন তার বৃদ্ধ বাবাকে। বাবাকে লাথি মারাসহ লাঞ্ছিত করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে।

[৩] মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাবা বাদি হয়ে চাটমোহর থানায় মামলা করেছেন। অভিযুক্ত ছেলে মজনুর রহমানকে আটক করা হয়েছে।

[৪] স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে জানা গেছে, চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মজনুর সকালে তার বাবা আতাউর রহমানের চাকরিস্থল মহেলা ডাকঘরে যায়। ডাকঘরে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি বাবার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন। সই সময় বাবার সাথে হাতাহাতি হয়। মারধরও করে ছেলে।

[৫] ঘটনার পর আতাউর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

[৬] ভুক্তভোগী বাবা আতাউর রহমান বলেন, এমনভাবে আমাকে মারধর ও লাঞ্চিত করেছে যে বাধ্য হয়েই আইনের দারস্থ হয়েছি।

[৭] চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ছেলের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। ছেলেকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।  সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়