শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজকীয়তা ছেড়ে নতুন চাকরিতে হ্যারি-মেগান

খালিদ আহমেদ: [২] ব্রিটিশ রাজ পরিবারের দ্য ডিউক প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বিনিয়োগ ফার্ম এথিকে যোগ দিয়েছেন। বিবিসি, এএফপি

[৩] মঙ্গলবার এথিকের ওয়েবসাইটে বলা হয়, হ্যারি ও মার্কেল ফার্মটিতে ‘ইমপ্যাক্ট পার্টনারস’ হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্য গার্ডিয়ান

[৪] এথিকে হ্যারি ও মার্কেলের কাজের প্রকৃতি কী হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এ ছাড়া তাদের পারিশ্রমিক কত হবে, তাও প্রকাশ করেনি এথিক।

[৫] ২০১৫ সালে এথিক প্রতিষ্ঠিত হয়। তারা কেবল এমন কোম্পানিতেই বিনিয়োগের দাবি করে, যা মানুষ ও পৃথিবীর প্রতি শ্রদ্ধাশীল। এথিক ধনী গ্রাহকদের পরামর্শ দেয়, কীভাবে তাদের অর্থ আরো টেকসইভাবে বিনিয়োগ করতে হয়। তারা জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারের মতো বিষয়গুলোতে অগ্রাধিকার দেয়।

[৬] হ্যারি ও মার্কেল দম্পতি ইতিমধ্যে এথিকে বিনিয়োগ করেছেন। এথিক বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদের ব্যবস্থাপনা করছে।

[৭] এথিক বলেছে, হ্যারি ও মার্কেল দম্পতি তাঁদের সঙ্গে অনেক মূল্যবোধ ভাগাভাগি করেন, যেমনটা আরো অনেকেই করে থাকেন।

[৮] এথিকের আশা, ব্রিটিশ রাজপরিবারের সদস্য হ্যারি ও মার্কেল বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে ফার্মটিকে পৌঁছাতে সহায়তা করবেন।

[৯] হ্যারি ও মার্কেল বলেছেন, তাঁরা আশা করছেন যে এথিকের সঙ্গে তাঁদের অংশীদারত্ব আরও অধিকসংখ্যক তরুণদের টেকসই কোম্পানিতে অর্থ বিনিয়োগে উৎসাহিত করবে।

[১০] এক বিবৃতিতে এই দম্পতি বলেছেন, ‘আমরা যখন একে অপরের মধ্যে বিনিয়োগ করি, তখন আমরা আসলে বিশ্বকেই বদলে দিই।’

[১১] হ্যারি ও মার্কেল বলেছেন, তাঁরা বিনিয়োগকে গণতান্ত্রিক করতে চান। আর সেটা করতে চান দায়িত্বশীল প্রতিষ্ঠানের মাধ্যমে। নিউইয়র্ক টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়