শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার আইনশৃঙ্খলা যদি ভালো থাকে তাহলে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাসুদ আলম : [২] মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা সকলে প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আর টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো ‘টেকসই নিরাপত্তা’, আর সে কাজটি করছেন আমাদের পুলিশ বাহিনী।

[৩] তিনি ডিএমপি কমিশনারের প্রশংসা করে বলেন, ডিএমপি কমিশনার একজন চৌকস, দক্ষ ও দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা। ১৭ কোটি মানুষের এদেশে দুকোটি লোক থাকে ঢাকায়। আর এ দুরুহ কাজটি অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছেন ডিএমপি কমিশনার।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু যে কাজগুলো করে যেতে পারেন নাই, তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করছেন।

[৫] ডিএমপি কমিশনার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হলো বাংলাদেশ। সারা বাংলাদেশে প্রায় ৩২ হাজার পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে, এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের একদিনের আনন্দ উৎসব যেন সারা জীবনের দুঃখের কারণ না হয়। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিজের জীবনের চেয়ে উৎসব বড় হতে পারে না। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন আজ সে স্বপ্ন বাস্তবায়নে দ্বারপ্রান্তে আমরা।

[৬] রাজধানীর তেজগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, কারওয়ান বাজারে মিডিয়া পাড়া পূজা মন্ডপ, তেজগাঁও সিভিল এভিয়েশনের শাহীনবাগ সার্বজনীন পূজা মন্ডপ ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও মাতৃমন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

  • সর্বশেষ