শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে শীতলক্ষ্যা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

এ এইচ সবুজ: [২] গাজীপুর জেলার কালীগঞ্জ অংশে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। তার নাম মায়া গমেজ (৬০)। তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত অন্তনী কস্তার স্ত্রী।

[৩] বুধবার (১৩ অক্টোবর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম।

[৪] এর আগে, মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে ওই লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

[৫] এস আই আমিনুল ইসলাম আরো জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা নদীতে ভাসতে থাকা অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে মরদেহ কালীগঞ্জ থানায় আনা হলে খবর পেয়ে রাতে নিহতের ছেলে লাকী কস্তা থানায় গিয়ে উদ্ধার হওয়া লাশটি তার মা মায়া গমেজের বলে শনাক্ত করা করেন।

[৬] এদিকে পরিবারের বরাত দিয়ে এস আই আরো জানান, করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যে সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে বৃদ্ধা মায়া গমেজ বাড়ি থেকে বের হয়। পরে আর আর বাড়ি ফেরেনি।

[৭] নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানাও তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ