শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৬:০৬ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অপরাজেয় সেনাবাহিনী’ তৈরির অঙ্গীকার কিম জং উনের

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ‘শত্রুতার নীতির’ মুখে অপরাজেয় সেনাবাহিনী তৈরির অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিম একই সঙ্গে কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, কিম জং উন বলেছেন, আত্মরক্ষার্থেই অস্ত্র উন্নয়ন ঘটাচ্ছেন তারা, যুদ্ধ শুরু করতে নয়। বিরল এক প্রযুক্তি প্রদর্শনীতে এসব মন্তব্য করেছেন কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম প্রদর্শনীতে বিশাল আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিম) সামনে দাঁড়িয়ে আছেন। এটি গত বছরের সামরিক প্যারেডে প্রথম প্রদর্শিত হয়। সম্প্রতি দেশটি নতুন হাইপারসনিক এবং উড়োজাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

পিয়ংইয়ংয়ে সেলফ ডিফেন্স ২০২১ প্রদর্শনীতে রাখা বক্তব্যে দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতার কথা উল্লেখ করেন কিম জং উন। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় না।’ তিনি বলেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করছি না, বরং যুদ্ধকেই ঠেকাতে চাই আর জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ এড়ানোর সক্ষমতা বাড়াচ্ছি।’

কিম জং উন অভিযোগ করেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আচরণগত কোনো ভিত্তি নেই যে, উত্তর কোরিয়া বিশ্বাস করবে ওয়াশিংটনের শত্রুতার নীতি নেই।

প্রেসিডেন্ট জো বাইডেনের যুক্তরাষ্ট্র বরাবর বলে আসছে তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি করছে তারা। এখন পর্যন্ত তা অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

জাতিসংঘের আইন অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে আসছে উত্তর কোরিয়া। ফলে তীব্র নিষেধাজ্ঞার কবলে রয়েছে দেশটি। সূত্র: বিবিসি ও এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়