শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১০:৩৯ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ১০:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে ৬ হাজারপিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফজলুল হক: [২] গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলরা চন্দ্রা ত্রিমোড় এলাকায় থেকে সোমবার দুপুরে র‌্যাব-১ অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করেছেন। এ ঘটনায় আবুল কালাম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন ।

[৩] গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, টাঙ্গাইল জেলার খাটাইল উপজেলার হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আবুল কালাম(৪২)

[৪] মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যব-১ সদস্যরা উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অভিযান চালিয়ে আবুল কালাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। পরে তার দেহ তল্লাশি করে মোট ৬ হাজার ৪শত পিচ ইয়াবা, দুইটি মোবাইল ফোন ও নগদ ৬শত টাকা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৯ লক্ষ বিশ হাজার টাকার । এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

[৫] কালিয়াকৈর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামী আবুল কালামকে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়