শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, চালক গুরুতর আহত

স্বপন দেব: [২] মৌলভীবাজার রাজনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র রাজ আহমদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন।

[৩] মঙ্গলবার (১২অক্টোবর) দুপুরে কদমহাটা এলাকায় এই ঘটনাটি ঘটে। রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। রাজ মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র।

[৪] স্থানীয় লোকজন জানান, রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মটর সাইকেলের পিছনে থাকা রাজ এর ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

[৫] রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নজরুল ইসলাম এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়