শিরোনাম
◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ

মোঃ আকবর হোসেন : [২] দীর্ঘদিনের পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি করায় অবৈধ দখলদারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ।

[৩] অভিযোগ সূত্রে জানা যায়,শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামের হাজী আব্দুল মাজেদ ও আনিছুর রহমান এলাকাবাসীর পক্ষে অভিযোগে উল্লেখ করেছেন তারানীপুর, ভেটখালী বাজার এলাকার পানি নিষ্কাশনে, হিমখালী খাল ও ঝুরঝুরিয়া খাল দিয়ে এলাকার পানি নিষ্কাশন হয়ে থাকে। অভিযোগে উল্লেখ করা হয়েছে এ এলাকার যুগ যুগ তথা শত বছর ধরে বর্ষা মৌসুমে বদ্ধ পানি নিষ্কাশন হয়ে থাকে।

[৪] এলাকার কয়েক স্বার্থনেষী ও আনিস মোল্যা গং এর নেতৃত্বে অর্থের লোভে মসজিদ পুনঃ নির্মানের নাম করে সাধারন মানুষের নিকট হতে টাকা নিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ফাউন্ডেশণ তৈরি করেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সাধারন জনগনের অলক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকার সাধারন জনগণ জলবদ্ধতা থেকে রক্ষা পেতে সংযোযিত দুই খালের সংযোগস্থলে সিএন্ডবি রাস্তার নিচে কালভার্ট নির্মান করে বদ্ধ পানি নিষ্কাশন করে জলাবদ্ধতর দুরাবস্থা থেকে রক্ষা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন।

[৫] অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে কালভার্ট তৈরি করে পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা ও প্রতিকার না হলে এলাকায় বিভিন্ন দুর্ঘটনা ও বিভিন্ন সমস্যার সৃষ্টির সম্ভাবনা বিরাজ করছে।

  • সর্বশেষ