শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকাশ’কে নিরাপদে শ্রমিকদের মজুরি পরিশোধের আহ্বান জানিয়েছে বিজিএমইএ

শরীফ শাওন: [২] পোশাক শ্রমিকদের ডিজিটাল মজুরি পরিশোধ কিভাবে আরো উত্তম ব্যবস্থায় এবং দক্ষভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

[৩] রোববার বিজিএমইএ পিআর অফিসে সৌজন্য সাক্ষাতে আসেন বিকাশের চীফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদ। এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে বিশেষ করে নিরাপদে পোশাক শ্রমিকদের মজুরি পরিশোধের বিষয়ে সহযোগিতার আহ্বান জানান ফারুক হাসান।

[৪] আলোচনায় ডিজিটাল মজুরি পরিশোধ ব্যবস্থা থেকে পোশাক শ্রমিকরা কিভাবে আরও সুবিধা পেতে পারেন এবং তাদের মোবাইল আর্থিক লেনদেনকে নিরাপদভাবে ব্যবহার করতে পারেন, সে বিষয়েও তারা কথা বলেন। বিকাশ কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় বিজিএমইএ কর্তৃক চালু করা তহবিলে অনুদান প্রদান করেছে। বিকাশের পক্ষ থেকে সিসিও আলী আহম্মেদ আর্থিক অনুদানের একটি চেক বিজিএমইএ সভাপতি ফারুক হাসানকে হস্তান্তর করেন।

[৫] এসময় উপস্থিত ছিলেন, বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম এবং বিকাশ লিমিটেড এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব পেওরল বিজনেস, এটিএম মাহবুব আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়