শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেহব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন

রফিকুল ইষলাম: [২] দেহব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রী হাসি বেগম (৩৫) কে অমানষিক নির্যাতন চালায় স্বামী সুমন মিয়া (৪৫)। কাঁচের গ্লাস ভেঙে স্ত্রী হাসি বেগমের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করা হয়।

[৩] গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে কাউয়া চত্বর এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

[৪] হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাউয়া চত্বর এলাকায় বসবাসরত মাদকসেবী স্বামী সুমন মিয়া গত কয়েকদিন থেকে স্ত্রী হাসি বেগমকে দেহব্যবসা করার জন্য চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় এক পর্যায়ে স্বামী সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি কাঁচের গ্লাস ভেঙে স্ত্রী হাসি বেগমের পেটে ও বাম চোখসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে।

[৫] এসময় হাসি বেগমের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করে দেয়। তার পেটে ৭টি সেলাই ও বাম চোখের নিচে ৩টি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী সুমন মিয়া পলাতক রয়েছেন।

[৬] এব্যাপারে হাসি বেগমের সাথে কথা বললে তিনি জানান, তার স্বামী নেশা করার জন্য তার কাছে প্রতিদিন এক হাজার টাকা করে দাবি করে আসছিল। সে টাকা কোথায় পাবে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে দেহব্যবসা করতে বলে। এতে রাজি না হওয়ায় সুমন মিয়া ও তার ছোট ভাই সজল মিয়া তাকে ভাঙা কাঁচের গ্লাস এবং হাত দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা চালায়।

[৭] তিনি আরও বলেন, তার বাবা মা এমনকি নিকট আত্মীয় স্বজন তেমন কেউ নেই। আমার এই অসহায়ত্বে সুযোগ নিয়ে প্রায়ই সে শারীরিক নির্যাতন করতো।

[৮] এব্যাপারে হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক বলেন, হাসি বেগমের পেটে ৭টি সেলাই ও বাম চোখের নিচে ৩টি সেলাই দেয়া হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়