শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়োহানির সঙ্গে ‘মাগে হিতে’ গাইলেন সালমান, ঘটল হাস্যকর ঘটনা (ভিডিও)

বিনোদন ডেস্ক: ‘মানিকে মাগে হিতে’ গানের কল্যাণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শ্রীংলকার গায়িকা ইয়োহানি ডি’ সিলভার সঙ্গে সেই আলোচিত গানে কণ্ঠ মেলালেন বলিউড তারকা সালমান খান।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিস বস-১৫’-এর আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে গানটি পরিবেশন করেন ২৮ বছর বয়সী গায়িকা ইয়োহানি; অনুষ্ঠানে ইয়োহানির অনুরোধে তার সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গান পরিবেশনের চেষ্টা করেন অনুষ্ঠানের সঞ্চালক ‍সালমান খান।

কালারস টেলিভিশনের ইনস্টাগ্রামে প্রকাশিত এ অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে, সিংহলী ভাষার এ গানের শব্দ উচ্চারণে সালমান খানের হিমশিম অবস্থা দেখে দর্শকদের সঙ্গে ইয়োহানিও হাসি আটকে রাখতে পারেননি।

টেলিভিশনটি বলছে, এবারই প্রথমবারের মতো ভারতীয় কোনো টিভি চ্যানেলে হাজির হচ্ছেন ইয়োহানি। এবারের পর্বটি শনিবার ভারতীয় সময় রাত ৯টায় সম্প্রচার হবে।

এ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়ে বলিউডের শ্রীলংকান তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইয়োহানি; দু’জনের একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়