শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের নিকলীতে তিন শিশুকে হত্যার চেষ্টা ও বাবাকে কুপিয়ে জখম

সাফায়েত নুরুল: [২] কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামে তাজুল ইসলাম গং ও মহিউদ্দিন গংদের মাঝে বাড়ীর জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিশুসহ আহত হয়েছে অন্তত ৮ জন।

[৩] এদের মধ্যে তাজুল ইসলাম (৩৯) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, শিফা (২৭), ঋতু আক্তার (৭), নাবিন (৪) ও নূর (১) কে মারাত্মক জখম অবস্থায় নিকলী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকেলের দিকে নিজ বাড়ীর পাশে।

[৪] এলাকাবাসী ও থানাসূত্রে জানাগেছে মহিউদ্দিন গংরা তাজুল ইসলাম গংদের বাড়ীর জায়গায় দীর্ঘদিন ধরে দখল করে আসছিল। তখন তাজুল ইসলাম ও তার লোকজন প্রতিবাদ করলে মহিউদ্দিন গংরা চড়াও হয়ে বটি দা দিয়ে (তাজুল ইসলাম গংদের উপর) হামলা চালায়।

[৫] এ ব্যাপারে তাজুল ইসলাম দাবী করেন শিশু ঋতু, নাবিন ও নূরকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে উল্লেখ করেন। তাজুল ইসলাম বাদী হয়ে মো. বাপ্পিকে প্রধান আসামি করে মহিউদ্দিন, মিজানসহ ৬ জনের নামে নিকলী থানায় গতকাল শুক্রবার সকালে একটি মামলা দায়ের দায়ের করেন।

[৬] নিকলী থানার চলতি দায়িত্ব অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়