শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্তন ক্যান্সার সচেতনতা দিবসে ফ্রি স্ক্রিনিং কর্মসূচি

শাহীন খন্দকার: [২] আগামীকাল জাতীয় স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যয় রোববার একটি প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিনে বিস্তৃত কর্মসূচি নেয়া হয়েছে।এ বছরের প্রতিপাদ্য ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’। পর্যবেক্ষণ বলছে, সচেতনতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ নারীদেরকে লক্ষণ না থাকলেও স্ক্রিনিং, অর্থাৎ কিছু সহজ পরীক্ষার মাধ্যমে গোপন থাকা স্তন ক্যান্সার নির্ণয়ে উদ্বুদ্ধ করার এখন সময় হয়েছে।

[৩] ১৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সাথে রোটারি জেলা ৩২৮১ এর ৪০টি ক্লাব যৌথভাবে দিবসটি উদযাপন ও মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। ১০ অক্টোবর সকাল ১১টায় কর্মসূচি ঘোষণা ও ফ্রি স্ক্রিনিং উদ্বোধন হবে লালমাটিয়ার কমিউনিটি অনকোলজি সেন্টারে। (৭/৯, ব্লক-বি, আড়ং এর গলি)। সখানে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মূল বক্তব্য উপস্থাপন করবেন।

[৪]এর আগে সকাল সাড়ে নয়টা থেকে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্তে প্রতীকী গোলাপি শোভাযাত্রা ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোর উদ্যোগে বেসরকারিভাবে ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়