শিরোনাম
◈ দেশে আবারও শক্তিশালী ভূমিকম্প ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:৫৬ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর বড়শিতে উঠল মাছ, খেয়ে নিল কুমির (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: শিশুটির বয়স সাত বছরের মতো। সে তার বাবার সঙ্গে গিয়েছিল বড়শি দিয়ে মাছ ধরতে। মাছ একটি ধরতেও পেরেছিল। কিন্তু বিধিবাম! মাছটি ঘরে নিতে পারেনি সে। মাছটি ডাঙায় তুলতেই পানি থেকে একটি কুমির এসে মুখে পুরে নিয়ে ফের পানিতে চলে যায়। এ ঘটনার ভিডিও ধরা পরে ক্যামেরায়। আর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন শিশুটির বাবা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়।আরটিভি নিউজ

জানা গেছে, আমেরিকার ফ্লোরিডার পাম কোস্টে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ডসন। আর তার বাবা হলেন সিয়ান ম্যাকমোহন। আর তাদের সাথেই ঘটে এমন অদ্ভুদ ঘটনাটি।

ভিডিওতে দেখা যায়, ডসনের ছিপে একটি মাছ এসে আটকাতেই সে মাছটিতে তুলে আনার চেষ্টা করে। টেনে টেনে বেশ বড় মাছটি পাড়ে তুলে আনলো সে। ঠিক সে সময় একটি কুমির জল থেকে উঠে মুখে ঢুকিয়ে চলে যায় সেই মাছ। কুমির দেখেই ভয়ে ছিপ ফেলে পালায় ডসন। কুমিরটি ছিপসমেত মাছ নিয়ে নেমে যায় জলে। আর গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয় সিয়ানের ক্যামেরায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়