শিরোনাম
◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ ২ মাদককারবারী গ্রেপ্তার

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে এক অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] থানা সূত্র জানায়, পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নির্দেশে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধায় এসআই জিয়ারুল হকের নেতৃত্বে এসআই আব্দুর রহমান, এএসআই রাম চন্দ্র প্রামানিক ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে পৃথক দুটি ব্যাগে রাখা ২ কেজি গাঁজসহ ২ মাদককারবারীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের সৈয়দ আলীর ছেলে গোলাম মোস্তফা (২০) ও একই জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিন শিংগীমারী গ্রামের রইচ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৫)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়