শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে কৃষকের ৩ হাজার ফলবান টমেটোর গাছ কেটে নিলো দুবৃর্ত্তরা

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জে লাভের আশায় হাডভাঙা পরিশ্রম করে টমেটোর চাষ করছিলেন হতদরিদ্র কৃষক করিম মিয়া (৬২) ও খোকন মিয়া (২৫)।

[৩] আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের এ দুই কৃষক বার্ষিক ৪০ হাজার টাকা চুক্তিতে ৪৫ শতক জমিতে টমেটো চাষ শুরু করেন। প্রায় সব গাছেই ফল ধরা শুরু করেছে। এমন সময় গত বৃহষ্পতিবার ভোরে তারা ক্ষেতে গিয়ে দেখেন সবকটি অর্থাৎ প্রায় ৩ হাজার টমেটো গাছ কেটে ফেলা হয়েছে।

[৪] কান্না জড়িত কন্ঠে কৃষক করিম মিয়া ও খোকন মিয়া জানান, সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দিনরাত হাডভাঙা পরিশ্রম করে, মানুষের কাছ থেকে ধার-দেনা করে প্রায় ২ লক্ষ টাকা খরচ করে সার কীটনাশক প্রদানসহ জমির পরিচর্যা করেছেন।যাতে টমেটো বিক্রি করে ঋণ পরিশোধ করে সংসার চালাবেন। কিন্তু দুর্বৃত্তরা তাদের সব স্বপ্ন গুড়িয়ে দিলো। এখন পথে বসার উপক্রম।

[৫] আলাপকালে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, হোমেরজান গ্রামের ফয়সল মিয়া, আলকাছ মিয়া, আনিসুর রহমান জানান, অত্যন্ত সৎ, নিরীহ প্রকৃতির ও হতদরিদ্র লোক করিম মিয়া ও খোকন মিয়া মানুষের জমিতে বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর বার্ষিক চুক্তিতে অন্যেও জমিতে টমেটো চাষ করে আসছেন।

[৬] আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে যথাসম্ভব সহযোগীতা করা হবে। তিনি তদন্তক্রমে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

[৭] কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ভূক্তভোগী কৃষকদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করবো। তিনি তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদনের সুপারিশ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়