শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধুমতি নদী ভাঙ্গনে বিলীনের পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজার

হারুন-অর-রশীদ: [২] হঠাৎ মধুমতি নদীর তীব্র ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া বাজার।

[৩] শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকে এ তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ২০-৩০টি দোকান। আরও হুমকিতে রয়েছে কয়েক’শ দোকানপাট।

[৪] সরেজমিনে শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, ভাটিয়াপাড়া বাজারের শ্মাশানের মিষ্টির দোকান ও আলতাফ শরীফের ফলের দোকান চোখের সামনে নিমিষেই বিলীন হয়ে যায়। এসময় চেষ্টা চলছে আশপাশের দোকানগুলোর মালপত্র সরিয়ে নেয়ার অক্লান্ত পরিশ্রম। হুমকিতে রয়েছে আরও কয়েক'শ দোকান।

[৫] একাধিক লোকের সঙ্গে কথা বলে জানা যায়, দ্রুত এই নদী ভাঙ্গন ঠেকানো না গেল ভাটিয়াপাড়া বাজারের অস্তিত্ব আর খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে।

[৬] গোপালগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মীর শাহীনুর রহমান বলেন, নদী ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলানোর প্রস্তুতি চলছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত জিও ব্যাগ ফেলানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়