শিরোনাম
◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি ◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:২৯ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাই পর্বের প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা ম্যাচ শুরু

স্পোর্টস ডেস্ক : [২] প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় জয় কেবল একটি। কোনো ম্যাচে মেলেনি একটির বেশি গোল। পরিসংখ্যানই বলে দিচ্ছে অনেক কিছু। আবারও তাদের মুখোমুখি হওয়ার আগে তাই সতর্ক আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলটিকে সবসময়ই কঠিন প্রতিপক্ষ বলে মনে করেন তিনি।

[৩] কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা আঞ্চলের বাছাইপর্বে প্যারাগুয়ের মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়।

[৪] প্যারাগুয়ের সঙ্গে সবশেষ পাঁচবারের দেখায় একটি জয়ের বিপরীতে আর্জেন্টিনা ড্র করেছে তিনটি, হেরেছে অন্যটি। সবশেষ গত কোপা আমেরিকায় ম্যাচের দশম মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার পর বাকি সময়ে আর জালের দেখা পায়নি দুবারের বিশ্বকাপ জয়ীরা।

[৫] বাছাইয়ে আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে দুইয়ে আছে গত কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। সমান ম্যাচে শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

[৬] ৯ ম্যাচে দুই জয় ও পাঁচ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে প্যারাগুয়ে।

[৭] এই অঞ্চলের বাছাইয়ে প্রথম চার দল সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে। আর পঞ্চম দলটিকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। -গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়