শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:০৫ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজিক হাসান: কে শিক্ষা দেবে- যদি আমি না দিই ?

রাজিক হাসান : অনেক আগে জাপান দেশে এক শিক্ষক ছিলেন। নাম তার বাঁকেই। খুব ভোরে তার ছাত্রদের মেডিটেশনের তালিম দিতেন। আর সেই সঙ্গে তিনি তার ছাত্রদের নৈতিকতা শিক্ষা দিতেন। একদিন সেই ছাত্রদের মধ্যে একজন চুরির অপরাধে ধরা পড়ে। বিষয়টি বাঁকেই-এর কাছে সবাই জানায় আর তাকে অনুরোধ করে সেই কালপ্রিটটাকে সেখান থেকে বের করে দিতে। বাঁকেই বিষয়টিকে উপেক্ষা করে। কিছুদিন পর সেই ছাত্রটি আবার একই কাজ করতে গিয়ে ধরা পড়ে। বিষয়টি বাঁকেই-এর নজরে আনলে তিনি আবারো তা উপেক্ষা করেন। এবারের ঘটনায় অন্যান্য ছাত্ররা খুব রাগান্বিত হয় আর সেইসঙ্গে তারা সবাই মিলে বাঁকেই-এর কাছে একটি পিটিশন লিখে, চোরটিকে যদি তাড়িয়ে না দেয়া হয়, ছাত্ররা সবাই মিলে একসঙ্গে বিদ্যালয়টি ত্যাগ করবে।
পিটিশনটি পড়ে বাঁকেই তার সকল ছাত্রকে ডেকে বলে, আমি জানি, তোমরা সবাই খুব জ্ঞানী। কারণ তোমরা সবাই জানো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তোমরা ইচ্ছা করলে শিক্ষার জন্য অবশ্যই অন্য কোথাও যেতে পারো। কিন্তু তোমরা যাকে দূর করে দিতে বলছো সেই দুর্ভাগা কিন্তু এটা জানে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাকে কে শিক্ষা দেবেÑ যদি আমি না দিই? আমি তাকে আমার কাছেই রাখছি যদিও তোমরা সকলে আমাকে ত্যাগ করো। শিক্ষকের কথা শুনে চোখে অশ্রুর ঝর্ণা বয়ে গেলো সেই ছাত্রটির, যে চুরি করেছিলো। আর সেইসঙ্গে তার অন্যের জিনিস চুরির সকল সাধ চিরতরে হারিয়ে গেলো। ঙঝঐঙ অনুবাদ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়