শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বরে সর্বোচ্চ মামলা করেছে ডিএনসি’র ময়মনসিংহ কার্যালয়

আল আমীন: [২] ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৪৮টি মাদক মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ময়মনসিংহ জেলা কার্যালয়। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৪ জনকে।

[৩] ডিএনসি’র ময়মনসিংহ জেলা কার্যালয় জানিয়েছে, ২০১৫ সালে জেলা কার্যালয়ের কার্যক্রম শুরুর পর থেকে এক মাসে এটিই সর্বোচ্চ মামলার সংখ্যা। এর আগে এতো মামলা করা সম্ভব হয়নি।
সেপ্টেম্বর মাসে দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৭টি নিয়মিত ও ৩১টি মোবাইল কোর্টের মামলা দায়ের করা হয়। এ সময় জব্দ করা হয়েছে- ১ হাজার ৬২৫পিস ইয়াবা, ৫ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, চার অ্যাম্পুল ইঞ্জেকশন, ১০০ লিটার ওয়াশ ও ৬০ লিটার চোলাই মদ।

[৪] ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক খোরশিদ আলম বলেন, মাদক নিয়ন্ত্রণে ডিএনসি নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে একমাসে এতোগুলো মামলা করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

[৫] এদিকে সেপ্টেম্বরে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএনসির ময়মনসিংহ জেলা কার্যালয়। এর মধ্যে চিহ্নিত তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ীও রয়েছে।

[৬] এ বিষয়ে উপ-পরিচালক খোরশিদ আলম বলেন, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর দুদিন জেলা শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। প্রথম দিনের অভিযানে বেশ কয়েকজনের সঙ্গে একটি পত্রিকার সম্পাদকের ছেলেকেও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক বিরোধী বিশেষ অভিযানের ২য় দিন বিভিন্ন স্থানে অভিযান করে চিহ্নিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আকুয়া লিচু বাগানের রাজীব আহম্মেদ রাজু ওরফে বাইট্টা রাজুসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ