শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার অবস্থান যাচাই করে দেখতে কারও কাছে ভোট চাইনি, বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক: [২] পূণরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বললেন, তিনি কারও কাছেই ভোট চাননি।

[৩] এক প্রশ্নের জবাবে পাপন বলেন, আমি আসলে কারও কাছেই ভোট চাইনি। আমার হয়ে অন্য কেউ চাইতে পারে। কেউ কেউ এসএমএসও করেছেন। তবে আমি চাইনি। আমি দেখতে চেয়েছি আমার অবস্থানটা কেমন? বলতে পারেন পরীক্ষা করতে চেয়েছিলাম।

[৪] উল্লেখ্য, ২০১২ সালে সরকারের মনোনয়নে বিসিবিতে পরিচালক হয়ে এসেছিলেন পাপন। পরের বছর নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে এবার ১৫ প্রার্থীর সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়