শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূজা উদযাপন নিয়ে বিভিন্ন নির্দেশনা দিলো কলকাতা হাইকোর্ট

সুমাইয়া মিতু: [২] বৃহস্পতিবার দুর্গা পূজার বিভিন্ন নির্দেশিকায় হাইকোর্ট জানায়, দুটি টিকা নেওয়া থাকলে অঞ্জলি দেওয়ায় অংশগ্রহণ করা যাবে এমনকি সিঁদুর খেলায়ও অংশ নিতে পারবে, তবে মাস্ক পরা বাধ্যতামূলক। আনন্দবাজার

[৩] মন্ডপগুলোর ক্ষেত্রে নির্দেশ, বড় মন্ডপগুলোতে ৪৫ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবে এবং ছোট মন্ডপগুলোতে ১০ থেকে ১৫ জন প্রবেশ করতে পারবে।

[৪] বৃহস্পতিবার দুর্গাপূজা নিয়ে শুনানি করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ। তারা জানায়, দুই ডোজ টিকা এবং মাস্ক পরিধান করে যে কেউ পূজার সকল কাজে অংশ গ্রহণ করতে পারবে।

[৫] এর আগে পূজার বিষয়ে স্থানীয় সরকার জানায়, করোনা পরিস্থিতি বিবেচনা করে কোর্ট যে নির্দেশনা দেবে সরকারের সে বিষয়ে কোনো আপত্তি থাকবে না। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়