শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে মোবাইল হেডফোন কেড়ে নিল যুবকের প্রাণ

আরমান কবীর: [২] টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল হেডফোন পরে রেল লাইন পার হবার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সাব্বির হোসেন (২৪)।

[৩] নিহতের ভাতিজা আবু রায়হান জানান, তারা ঠাকুরগাঁও থেকে বাস যোগে ঢাকা যাচ্ছিলেন। সকালে বাসটি কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় সাব্বির প্রকৃতির ডাকে সাড়া দিতে কানে হেডফোন লাগানো অবস্থায় মহাসড়ক থেকে রেললাইন পার হয়ে প্রকৃতিক ডাকে সাড়া দেয়। পরে ফেরার পথে কানে মোবাইল হেডফোন থাকায় ট্রেনের হুঁইশেল শুনতে না পাড়ায় ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৪] এ প্রসঙ্গে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেতে মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়