শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপুল পরিমান ইয়াবা, গাঁজাসহ গ্রেপ্তার ৫২

মাসুদ আলম : [২] বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে ১২ হাজার ১৭২ ইয়াবা, ১৯ কেজি ৩৯০ গ্রাম ৫১ পুরিয়া গাঁজাসহ ৫টি গাঁজার গাছ ও ১৮৩ গ্রাম ১৮ পুরিয়া হেরোইন উদ্ধার জব্দ করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

[৪] বুধবার বিকেলে ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগ। তারা হলেন - সোহেল রানা ও মিজানুর রহমান। গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে ঢাকা মহানগরীসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো।

[৫] বুধবার রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ হানিফ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

[৬] ভাটারা থানার ওসি সাজেদুর রহমান আলী বলেন, হানিফকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠাননো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়