শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৩২ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রুপের দু'সদস্য আটক

আয়াছ রনি: [২] কক্সবাজার টেকনাফের রঙ্গিখালীতে অভিযান চালিয়ে ৫টি অস্ত্রসহ সন্ত্রাসী ফরিদ আলম গ্রুপের দুই সদস্যকে আটক করেছে।

[৩] বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৫ টারদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর পশ্চিম জুম্মাপাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন স্বশস্ত্র দূবৃর্ত্ত পালিয়ে

[৪] এ সময় ঘটনাস্থল তল্লাশী করে ১টি টিসিবিএল, ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

[৫] গ্রেপ্তাকৃতরা হলেন- স্থানীয় কামাল হোছনের পুত্র হেলাল উদ্দিন (২০) এবং কালা মিয়ার পুত্র মোঃ ইসমাঈল (২৫)।

[৬] কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

  • সর্বশেষ