শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ১২:২৯ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোমের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে অনুষ্ঠিতব্য প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ বুধবার দিবাগত রাত ১টা ৪০মিনিটে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

[৩] উল্লেখ্য, কনফারেন্সটি আগামী ০৮-০৯ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার , জাফর আলম এবং সংসদ সচিবালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

[৪] এরপর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে আগামী ১৭অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

[৫] স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম , আদিবা আনজুম মিতা এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করবেন। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তাঁর সফরসঙ্গী হয়ে ঢাকা ত্যাগ করেছেন।

[৬] স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ