শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ১১:২৯ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করতে পেরেছে, ভারতের সঙ্গে সাহস করতো না, বললেন মাইকেল হোল্ডিং

স্পোর্টস ডেস্ক : [২] ‘পশ্চিমি দাদাগিরি’র কারণেই পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড। এমনই বলছেন মাইকেল হোল্ডিং। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার স্পষ্ট কথা বলার জন্যই ক্রিকেট সার্কিটে বিখ্যাত। নিরপাত্তার কারণে নিউজিল্যান্ড পাক সফর বাতিল করার পরই একই পথে হেঁটেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। যা নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন অনেকেই। তবে হোল্ডিংয়ের মতো সোজা কথাটা কেউ বলেননি।

[৩] হোল্ডিয়ের কথায়, ইংল্যান্ডের পাক সফর বাতিল যে ইঙ্গিত বয়ে এনেছে, তা হল পশ্চিমি দাদাগিরি। অনেকটা যেন, আমার যে ভাবে মনে হবে, ঠিক সে ভাবেই তোমার সঙ্গে ব্যবহার করবো। এর জন্য তোমার কী মনে হচ্ছে, তা নিয়ে ভাবব না। আমার যা ইচ্ছে, তাই করবো। এটা পাকিস্তানের সঙ্গে করা যায়। ওদের বদলে যদি ভারত হত, তা হলে এটা করতে পারত না। কারণ, ভারত অর্থনৈতিক ভাবে তো বটেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্ষমতাশালী। - টিভি৯বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়