শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল, জাতিসংঘে অভিযোগ ইরানের

রাশিদ রিয়াজ : জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন , মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য গত কয়েক দশক ধরে যে প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে আমেরিকা এবং ইসরাইল বাধা সৃষ্টি করে চলেছে। গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি বৈঠকে এসব কথা বলেছেন ইরানের স্থায়ী প্রতিনিধি।

'পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য' সংক্রান্ত বক্তব্যের মধ্যদিয়ে মাজিদ তাখতে রাভাঞ্চি মূলত ইসরায়েলের পরমাণু অস্ত্রের দিকে ইঙ্গিত করেছেন। ইসরায়েল তার গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির মাধ্যমে কয়েকশ বোমা তৈরি করেছে বলে ধারণা করা হয় তবে ইসরায়েল কখনো এই বোমার কথা স্বীকার করে না, আবার অস্বীকারও করে না।

ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির কথা এলেই আমেরিকা সেখানে ঢাল হিসেবে আবির্ভূত হয় এবং বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সুযোগ দেয় না।

গতকালের বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি সুস্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের কাছে সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সেগুলোকে আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ব্যবহারের হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কোনো রকমের পূর্বশর্ত ছাড়াই  ইসরায়েলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি-সহ সমস্ত আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হতে বাধ্য করতে হবে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়