শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি, মুহিবুল্লাহ ইস্যুতে কঠোর সরকার: পররাষ্ট্রমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] ন্যাম সম্মেলনে যোগ দিতে রোমানিয়ায় যাওয়ার আগে বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পাশের দেশ সার্বিয়ায় এবার সম্মেলনটি হবে।

[৩] তিনি জানান, মুহিবুল্লাহ ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তে অস্থিরতা নিয়ন্ত্রণে সর্তক রয়েছে সরকার। মানব পাচার, মাদক ও অস্ত্র পাচার রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

[৪] ভাসানচর ও ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য ইন্টারনেট খুলে দিয়েছি। তারা এখন সেই ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটে তারা বিদেশে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন। এখানে (বাংলাদেশে) তারাকেন থাকেন, তা নিয়ে তাদের আত্মীয়রা রাগারাগি করেন। সে কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তো আর রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি। তারা নিজের দেশে বা অন্য কোথাও যেতে চাইলে, যাক। সেটা আমাদের সমস্যা নয়। তবে আমাদের দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেনা।’

[৫] তিনি বলেন, দিনক্ষণ ঠিক না হলেও ভাসানচরে ইউএনএইচসিআর খুব শিগগিরই কাজ শুরু করবে।

[৬] টিউলিপের ওপর হামলা প্রসঙ্গে বলেন, ‘কেবল আমাদের না ব্রিটেনেও এমন ঘটনা ঘটে। এটা দুঃখজনক। সম্পাদনা : খালিদ আহমেদ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ