শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জ রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিংকু রায় : [২] নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এসকেভেটর দিয়ে উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

[৩] বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী- ১ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (অতি দায়িত্ব) এস.এম ফেরদৌস আলম বুধবার সকাল থেকে দিনব্যাপী ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

[৪] উচ্ছেদ অভিযানে মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান সহ পুলিশ ও রেল পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

[৫] ওই উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, মোহনগঞ্জ স্টেশনের রেললাইনের পূর্ব ও পশ্চিম পাশ দিয়ে চলে যাওয়া সড়কের দুই পাশে অন্তত ৪০০টি অবৈধ আধা পাকা ভবন ও টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের ফলে টেংগাপাড়া মৌজায় রেলওয়ের ২৬ একর জায়গা দখলমুক্ত হয়। যার বাজার মূল্য ১শ ৩০ কোটি টাকা প্রায়।

[৬] রেলওয়ের উন্নয়নের স্বার্থেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে বিভাগীয় প্রকৌশলী- ১ এস.এম ফেরদৌস আলম জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়