শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলন্ত ট্রেনে পাথর ছোড়া রোধে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে রেলপুলিশ

খালিদ আহমেদ: [২] সারা দেশের রেলস্টেশন ও রেললাইনের পাশে পাথর নিক্ষেপপ্রবণ এলাকাগুলোতে তারা এই প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে।

[৩] ট্রেনে পাথর নিক্ষেপে সচেতনতামূলক প্রচারণায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে।

[৪] স্থানীয় স্কুলশিক্ষকদের মাধ্যমে বাচ্চাদের পাথর নিক্ষেপের ক্ষতি এবং পাথর নিক্ষেপ একটি আইনগত অপরাধ, সে বিষয়ে মোটিভেশন করা হচ্ছে।

[৫] স্থানীয় মসজিদের খতিবদের জুমার নামাজে পাথর নিক্ষেপ বন্ধ করার বিষয়ে সবাইকে বলার জন্য অনুরোধ করার আহ্বান জানায় পুলিশ।

[৬] সার্বিক বিষয়ে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনপ্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা দরকার। রেলওয়ে আইনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি অপরাধ এবং পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সবাইকে আমরা জানানোর চেষ্টা করছি, যাতে এ ধরনের কাজ কেউ না করে। তা ছাড়া এ ধরনের ঘটনায় কারও কাছে কোনো গোপন সংবাদ থাকলে তা রেলওয়ে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।'

[৭] ১৮৯০ সালের বাংলাদেশ রেলওয়ে আইনের ১২৭ ধারায় বলা হয়েছে, ট্রেনে পাথর নিক্ষেপের জন্য যাবজ্জীবন জেলসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পাথর নিক্ষেপে যদি কারও মৃত্যু হয়, তাহলে উক্ত আইনে ৩০২ ধারায় দোষীর মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

[৮] রেলওয়ের দেওয়া তথ্য বলছে, গত ৯ মাসে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে ১১০টি। এসব ঘটনায় ২৯ জন আহত হয়েছেন এবং পাথর নিক্ষেপে ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে ১০৩টি।

[৯] এদিক রেলওয়ে পূর্বাঞ্চলের চার জেলার পাঁচটি এবং পশ্চিমাঞ্চলের ১০টি জেলার ১৫টি স্থানে বেশি পাথর নিক্ষেপ হয়ে থাকে বলে চিহ্নিত করেছে রেল কর্তৃপক্ষ।

[১০] এদিকে পাথর নিক্ষেপ রোধে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থাকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাথর নিক্ষেপপ্রবণ এলাকাগুলোতে আরও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষকদের সচেতনতার কাজে সম্পৃক্ত করতে হবে। রেলের অপারেশন বিভাগ রুটিন মাফিক ব্যাপক প্রচার-প্রচারণা করবে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের সঙ্গে কাজ করবে। তা ছাড়া জেলা-উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে স্থায়ী এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। ট্রেনে পাথর নিক্ষেপ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়