শিরোনাম
◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন?

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের উত্তরপ্রদেশে চাকায় পিষে মানুষ মারার ভিডিও ভাইরাল (ভিডিও)

ওয়ালি উল্লাহ : [২] ভারতে বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওটি, যেমনটি অনুমান দেশটির গণমাধ্যম এনডিটিভির, সম্ভবত উত্তরপ্রদেশের সহিংসতার একটি প্রমাণ।এনডি টিভি

[৩] ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখাচ্ছিলেন লখিমপুর খেরির এলাকার কৃষকরা। বিক্ষোভের সময় কৃষকদের ওপর গাড়িচাপা দিয়ে অন্তত চারজনকে হত্যা করেছেন বলে এরই মধ্যে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এক মিশ্রের ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। কৃষক হত্যার পর সহিংসতায় এক সাংবাদিক ও বিজেপির তিন কর্মীও নিহত হন। এ ঘটনায় কেন্দ্রীয় সরকার মৃত্যুপ্রতি ৪৫ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলে সোমবার আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন কৃষকরা।

[৪] ঘটনার জেরে ইতোমধ্যে লখিমপুর ও লক্ষ্নৌয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা।

[৫] সোমবার তৃণমূলের পাঁচ সাংসদ- কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতিমা ম-ল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব লখিমপুরে গেছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব লখিমপুর যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়