শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮ অক্টোবর মাঠে নামছে টাইগাররা

রাহুল রাজ: [২] সূচীর বাইরে এবার আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বর্তমানে ওমানে অবস্থান করা বাংলাদেশ ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ম্যাচটি নিয়ে আলোচনা চললেও সূচিতে দেখা যায়নি। তবে ওমান পৌঁছে বিষয়টি চূড়ান্ত করেছে বিসিবি।

[৩] ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। ওমানের কন্ডিশনে আগে থেকেই খাপ খাওয়াতে বেশ কিছুদিন আগেই দেশ ছেড়েছে টাইগাররা।

[৪] গত ৩ অক্টোবর দেশ ছাড়া বাংলাদেশ দল ওমানে ক্যাম্পের পাশাপাশি ৩ টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। ওমান ‘এ’ দল, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচগুলো অনুষ্ঠিত হত। তবে বিসিবির পাঠানো সর্বশেষ সূচিতে কেবল আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থাকলেও ওমান ‘এ’ দলের ম্যাচটি ছিলনা।

[৫] ৫ অক্টোবর ওমানে প্রথম দিন অনুশীলনেই নামতেই জানা গেল ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি খেলবে টাইগাররা।

[৬] বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, ‘ক্যান্সেল ছিল না ম্যাচটা। কনফার্ম করেছি আমরা এখানে এসে। ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবো আমরা। আট তারিখে হবে ম্যাচটি।’ -বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়