শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাকে দেখে বাড়ি ফেরা হলো না তরিকুলের

মজুমদার বাপ্পী: [২] চিকিৎসাধীন মাকে দেখে বাড়ি ফেরা হলোনা তালার প্রিয় খেলোয়াড় সৈয়দতরিকুল ইসলামের (৩৫)। মোটর সাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান তিনি।

[৩] সোমবার (৪ অক্টোবর) রাত ১০দিকে খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার নতুনরাস্তা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান তিনি।

[৪] এসময় ট্রাককে আটক করেন স্থানীয়রা। তবে ট্রাকের চালক পালিয়ে যায়।

[৫] সৈয়দ তরিকুল ইসলামের তানিশা নামে ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সৈয়দ তরিকুল ইসলাম তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে মরহুম সৈয়দ সিরাজুল ইসলামের ছোট ছেলে। সিরাজুল ইসলামের তিন ছেলের মধ্যে তরিকুল ছোট। তিনি মাকে নিয়ে তালা উপ-শহরে নিজস্ব বাসভবনে থাকতেন। আর দুই ভাই সোহেল এবং বুলবুল থাকেন খুলনাতে। গত ৩০ সেপ্টেম্বর তরিকুল ইসলামের মা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে খুলনা আবু নাসের হাসপাতালে ভর্তি করেন। মাকে দেখতে প্রতিদিন যাতয়াত করতেন তিনি।

[৬] ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়