শিরোনাম
◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১২:৩২ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নিতে সকল ধর্মীয় নেতাদের আহ্বান

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] রোমের ভ্যাটিক্যানে ‘ধর্ম ও বিজ্ঞান: প্রসঙ্গ কপ২৬’ নামের সম্মেলনে ক্যান্টাবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবেসহ ইসলাম, ইহুদি, শিখ, বৌদ্ধ, কনফুসিয়ান, তাও ধর্মমত, জরথ্রুস্টবাদ ও জেইন ধর্মের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। ভ্যাটিকান, ব্রিটেন ও ইতালি এই সম্মেলনের আয়োজন করেছে। আল জারিরা

[৩] পোপ ফ্রান্সিস বলেন, আমরা যে নজিরবিহীন পরিবেশ ও মূল্যবোধগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে। আর এভাবেই ভবিষ্যৎ প্রজন্মকে বাস্তবিক স্বপ্ন দেখাতে হবে।

[৪] বৈঠকের পর অলোক শর্মা বলেন, যেসব ধর্মীয় নেতা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, তারা বৈশ্বিক জনসংখ্যার বিপুল অংশের প্রতিনিধিত্ব করছেন। পরিবর্তন রোধে ধর্মীয় নেতাদের এই আহ্বান খুবই গুরুত্বপূর্ণ।

[৫] মিসরের কায়রোর আল আজহার মসজিদের পেশ ইমাম শেখ আহমেদ আল-তাইয়েব বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব তরুণের কাছে আমার আহ্বান, জলবায়ু সংকট বাড়াতে পারে পরিবেশকে ক্ষতি করে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে কাজ করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

[৬] যুক্তরাষ্ট্র থেকে আসা শিখ নেতা রাজওয়ান্ত শিং বলেন, যদি একটি দেশ ডুবে যায়, তবে আমরা সবাই ডুবে যাবো। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়