শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১২:০৯ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিআরবে নিয়োগকর্তা ব্যতীত অন্যত্র কাজ করলে প্রবাসীদের কঠোর হুঁশিয়ারি

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদিতে ব্যক্তিগত সুবিধা বা অর্থের বিনিময়ে চাকরিতে নিযুক্তের অনুমতি দিলে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হবে।

[৩] সৌদির সাধারণ পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) স্পষ্ট করে বলেছে যে, সৌদি নিয়োগকর্তা প্রবাসী কর্মীকে তাদের ব্যক্তিগত সুবিধার জন্য বা কিছু অর্থের বিনিময়ে চাকরিতে নিযুক্ত করার অনুমতি দেন, তাকে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার সৌদি রিয়াল যা (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা) জরিমানা করা হবে।

[৪] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জাওয়াজাত সূত্র মতে, নিয়োগকর্তা যিনি প্রথমবারের মতো এই আইন লঙ্ঘন করবে, তাকে এক মাসের জেল এবং ৫ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মধ্যে রয়েছে দুই মাসের কারাদণ্ড এবং ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা, তৃতীয়বার উক্ত আইন লঙ্ঘনের জন্য নিয়োগকর্তাকে তিন মাসের জেল এবং ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানার বিধান করা হয়েছে।

[৫] জাওয়াজাত উল্লেখ করেছে, একজন শ্রমিকের স্ব-কর্মসংস্থানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে এক বছরের জন্য শ্রমিক নিয়োগের জন্য নিয়োগকর্তার উপর নিষেধাজ্ঞা থাকবে। দ্বিতীয়বার এবং তৃতীয়বার একই আইন লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে নিষেধাজ্ঞা যথাক্রমে দুই বছর এবং তিন বছর করা হবে।

[৬] জাওয়াজাত সতর্ক করে দিয়েছে, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য চাকরিতে নিযুক্ত প্রবাসীদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। সেক্ষেত্রে প্রবাসীকে জেল খাটানো এবং জরিমানা পরিশোধের পর নিজ দেশে নির্বাসিত করা হবে।

[৭] জাওয়াজাত সূত্র আরোও জানিয়েছে, প্রবাসী যিনি তার আসল নিয়োগকর্তা ছাড়া অন্য কারও জন্য কাজ করেন বা নিজের ব্যক্তিগত সুবিধার জন্য কাজ করেন। তবে তাকে তার নিজ দেশে নির্বাসিত করা হবে।

[৮] যদি একজন প্রবাসী তার সুবিধার জন্য অন্য একজন প্রবাসীকে নিযুক্ত করে, তাহলে প্রবাসী নিয়োগকর্তাকে তার রেসিডেন্সি পারমিট (ইকামা) বাতিল এবং সৌদি থেকে নির্বাসনের পাশাপাশি ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা বা এক মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ