শিরোনাম
◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১০:৩৮ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১০:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় একদিনে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

মোস্তাফিজুর রহমান: [২] গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

[৩] নাখালপাড়ায় ট্রেনে কাটাপড়ে ইসমাইল হোসেন (৪৫), সায়দাবাদে অজ্ঞাতনামা (৬০), কুড়িল বিশ্বরোডে নিরাপত্তাকর্মী জলিলুর রহমান (৩৮) ও খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এহসান চৌধুরী (৩৫)।

[৪] নিহত ইসমাইলের মামা মো. আবেদ আলী জানান, ইসমাইলের বাড়ি নরসিংদী জেলায়। স্ত্রী শিউলি আক্তার ও একমাত্র ছেলেকে নিয়ে পূর্ব নাখালপাড়ায় থাকতেন। পেশায় তেমন কিছুই করতেন না তিনি।

[৫] বিকেলে স্ত্রীকে কাজের কথা বলে বাসা থেকে বের হন ইসমাইল। এর কিছুক্ষণ পর তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

[৬] ঘটনার আগ মুহূর্তে তিনি রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন বলে আশপাশের মানুষের কাছে শুনতে পেরেছেন তারা।

[৭] সোমবার (৪ অক্টোবর) সকালে সায়দাবাদ করাতিটোলা এলাকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি নিহত হন। তার পরনে ছিল সাদা শার্ট ও চেক লুঙ্গি।

[৮] ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ জানান, সকালের সায়েদাবাদ করাতিটোলা এলাকায় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে সিআইডি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

[৯] কুড়িল বিশ্বরোড রেলক্রসিংয়ে রোববার (৩ অক্টোবর) দিনগত রাতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান নিরাপত্তা কর্মী জলিলুর রহমান (৩৮)। তার গ্রামের বাড়ি বরগুনা বেতাগী উপজেলায়। বাবার নাম মৃত আব্দুর রশিদ। তিনি রামপুরার বনশ্রীতে একটি ফার্মেসির নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।

[১০] ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, রোববার দিবাগত রাতে কমলাপুরগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

[১১] রোববার (৩ অক্টোবর) দিবাগত রাতে খিলক্ষেত রেলগেটে ট্রেনের ধাক্কায় নিহত হন শারীরিক প্রতিবন্ধী এহসান চৌধুরী (৩৫)। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় থাকতেন তিনি। খিলক্ষেতে একটি কোম্পানিতে চাকরি করতেন।

[১২] নিহতের খালাতো ভাই মোহাম্মদ আলী জানান, খিলক্ষেত রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রোববার দিবাগত মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ