শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১১:১৫ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: [২] আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন এবং সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতা বৃদ্ধিতে মহড়াটি অনুষ্ঠিত হয়।

[৩] দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৫০ জন ফায়ার সার্ভিসের সদস্য, ৩৫ জন ভলান্টিয়ার এবং ঢামেক হাসপাতালের বিভিন্ন কর্মচারীরা মহড়ায় অংশ নেন।

[৪] ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় ঢামেকের ৫০ জন দক্ষ র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। তারা যেকোনো ঘটনায় ৩০ মিনিটের মধ্যে হাজির হবে।

[৫] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখন আগের চেয়ে অনেক দক্ষ। সংস্থাটি এখন আধুনিক। নতুন প্রযুক্তি সম্বলিত ল্যাডার কেনা হচ্ছে। সারাদেশে ৪৫৬টি ফায়ার স্টেশন নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে ২২০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কিনে দেওয়া হয়েছে। যন্ত্রপাতি কেনার জন্য ২২৭২ কাটি টাকা একনেকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে আমরা ১৫০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়