শিরোনাম
◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:০০ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা স্থগিত

মিনহাজুল আবেদীন: [২] আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য রোববার ০৩ (অক্টোবর) রাতে দেশ ছাড়ার কথা ছিলো বাংলাদেশ দলের। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত পৌনে ১১টায় ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত স্থগিত হয়ে গেল বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা। ডিবিসি টিভি

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য নির্ধারিত সময় ছিল আজ রোববার রাত ১১টায়। তবে ওমানে আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে তা স্থগিত হয়ে গেছে। ঢাকা পোস্ট

[৪] তবে নতুন সূচি অনুসারে কখন দেশ ছাড়বে বাংলাদেশ দল, সেটাও নির্ধারিত হয়নি এখনো। হাবিবুল বাশার জানিয়েছেন, সময়টা আজ মধ্যরাতে কিংবা আগামীকাল সোমবার সকালেও হওয়ার সম্ভাবনা আছে। মানব কণ্ঠ

[৫] ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওমানে। এছাড়াও সাগরের পানি ৫ থেকে ১২ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হতে পারে এই প্রাকৃতিক দূর্যোগের ফলে। ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে দেশটির দক্ষিণ উপকূলের রাজধানী শহর মাসকাটের। আর সে কারণেই দেশটির সঙ্গে আকাশপথের যোগাযোগ হয়ে গেছে স্থগিত। এ কারণেই যাত্রা পেছাতে হয়েছে বাংলাদেশ দলকে। চ্যানেল ২৪

  • সর্বশেষ