শিরোনাম
◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিক উন নবীর যোগদান

শাহিদুল ইসলাম: [২] কুমিল্লা জেলার দেবিদ্বারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ আশিক উন নবী তালুকদার যোগদান করেছেন।

[৩] রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার মোঃ গিয়াস উদ্দিন আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও মোঃ আশিক উন নবী তালুকদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

[৪] কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ নবাগত ইউএনও আশিক উন নবী তালুকদারকে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চেযারম্যান, বেশ কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুধী সমাজ এবং আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

[৫] পরবর্তীতে ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানি, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান এবং উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক ইকাবল হোসেন রুবেলসহ অন্যান্যরা ফুলেল শুভেচ্ছা জানানোর কথা রয়েছে।

[৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দেবিদ্বারের নতুন ইউএনও আশিক উন নবী তালুকদার এর আগে সিনিয়র সহকারী কমিশনার (এল এ শাখা) কুমিল্লাতে কর্মরত ছিলেন। নবাগত ইউএনও আশিক উন নবী তালুকদার বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনার সন্তান।

[৭] উল্লেখ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকে সহকারী ভুমি সংস্কার কমিশনে বদলী করা হলে এই শুন্য পদে মোঃ আশিক উন নবী তালুকদার যোগদান করলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ