শিরোনাম
◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক ◈ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী ◈ ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা ◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি, একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতারে এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :[২]এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে পুরুষ একক ও নারী একক এবং পুরুষ দ্বৈতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় টিটি দল। কাতারের দোহায় পুরুষ দ্বৈতে রাহিম ও মুহতাসিন হৃদয় ৩-২ সেটে শনিবার হারিয়েছেন শ্রীলঙ্কাকে।

[৩]দলগতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই হেরেছিল বাংলাদেশ। একক ইভেন্টে মুহতাসিন হৃদয় ৩-০ সেটে হারান ওমানকে। পরে অবশ্য ইরাকের বিপক্ষে ২-১ সেটে এগিয়ে থেকেও হৃদয় হেরে যান ৩-২ সেটে। নারী এককের খেলায় নওরীন সুলতানা মাহি কাতারের খেলোয়াড়ের বিপক্ষে ৩-১ সেটে জয় তুলে নেন।

[৪]বাংলাদেশ মিশ্র দ্বৈতের জুটি মুহতাসিন হৃদয় ও সোনম সুলতানা সোমা উজবেকিস্তানের বিপক্ষে ২-১ সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যান ৩-২ সেটে। টুর্নামেন্টের পুরুষ দলগত বিভাগে এশিয়ার ৪১ দেশের মধ্যে ২০তম হয়েছে বাংলাদেশ। আসরে এটাই সেরা সাফল্য লাল-সবুজ টিটি খেলোয়াড়দের। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ