শিরোনাম
◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০১:০১ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু অক্টোবরে, আটকে আছে ১২ লাখ ৪৫ হাজার স্মার্টকার্ড

মাজহারুল ইসলাম:[২]এ জন্য সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সেনাবাহিনীর অধীন মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আটকে পড়া লাইসেন্সের মধ্যে কমপক্ষে দেড় লাখ বিদেশযাত্রী রয়েছেন। লাইসেন্স না পাওয়ায় তারা বিদেশে যেতে পারছেন না। ঢাকা পোস্ট

[৩]সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনার মধ্যে শুধু আঙ্গুলের ছাপ না নেওয়ায় কমপক্ষে ছয় লাখ আবেদনকারী বিপাকে পড়েছেন। এ সমস্যার সুরাহা করতে উদ্যোগ নিয়েছে বিআরটিএ। সম্প্রতি রাজধানীর পল্লবীতে স্থাপিত এনরোলমেন্ট স্টেশনে আবেদনকারীদের আঙ্গুলের ছাপ নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

[৪]বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস বলেন, আটকে থাকা সব ড্রাইভিং লাইসেন্স অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে সরবরাহ করতে পারব। এ মাস থেকে শুরু করে ছয় মাসের মধ্যে আটকে থাকা সব ড্রাইভিং লাইসেন্স সরবরাহ শেষ করা হবে।

[৫]পরিবহন বিশেষজ্ঞ ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান মো. নুর নবী শিমু বলেন, দীর্ঘদিন ধরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও চালকরা লাইসেন্স পাচ্ছেন না। তারা রাস্তায় স্লিপ নিয়ে চলছেন। পুলিশ তাদের হয়রানি করছে।

  • সর্বশেষ