শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারকুটে ব্যাটিংয়ে বিনোদিত দর্শকরা, ১৫ বল হাতে রেখেই জিতল মোস্তাফিজের দল

স্পোর্টস ডেস্ক : ‘ইটের জবাব কী সুন্দর করেই না পাটকেল’ দিয়ে দিল রাজস্থান রয়্যালস। কঠিন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না রাজস্থানের সামনে। টানা তিন ম্যাচ হারের পর শনিবার যশস্বী জয়সওয়াল ও শিবম দুবের জোড়া হাফসেঞ্চুরিতে হারের বৃত্ত ভেঙেছে রাজস্থান।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৯০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ১৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস।

ছোটখাটো একটা থ্রিলার ম্যাচই দেখল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মারকুটে ব্যাটিংয়ে দর্শকদের বিনোদিত করলেন দুই দলের ব্যাটসম্যানরা। বোলাররা হয়ে থাকলেন অসহায়ত্বের প্রতিচ্ছবি।

১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এমনিতেই চেন্নাই রয়েছে শীর্ষে। তবে সমান পয়েন্ট নিয়ে তাদেরই পরের অবস্থান দিল্লি ক্যাপিটালসের। আজ রাজস্থানকে হারাতে পারলে টেবিলে শীর্ষস্থানে নিরঙ্কুশভাবে অবস্থান করতো ধোনির দল। কিন্তু রুতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত সেঞ্চুরির পরও হারতে হলো তাদের।

এ দিন বল হাতে বিবর্ণ মোস্তাফিজকে দেখা গেছে। নিজের প্রথম ওভারে ৫ ও দ্বিতীয় ওভারে ১০ রান দিয়ে ভালো করার ইঙ্গিত দিচ্ছিলেন বাঁহাতি এই পেসার। কিন্তু তৃতীয় স্পেলে করেন টানা ২ ওভার। তিন নম্বর ওভারে মোস্তাফিজ খরচ করেন ১৮ রান। শেষ ওভারে আরও বাজে বোলিং করেছেন কাটার মাস্টার। ২ চার ও ২ ছক্কায় চেন্নাইয়ের দুই ব্যাটসম্যান তুলে নেন ২২। সবমিলিয়ে ৫১ রান খরচায় উইকেটশূন্য ছিলেন এই পেসার। রাজস্থানের হয়ে সবচেয়ে ভালো বোলার রাহুল তেওয়াতিয়া। এই লেগ স্পিনার ৩৯ রান খরচায় নেন তিনটি উইকেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়