শিরোনাম
◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর 

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে স্বামীর বিরুদ্ধে মাদক, নারী ও স্ত্রীকে অবৈধ ব্যবসায় জড়িত করার চেষ্টার অভিযোগ

স্বপন দেব: [২] শ্রীমঙ্গলে স্বামীর বিরুদ্ধে মাদক, নারী ও স্ত্রীকে অবৈধ ব্যবসায় জড়িত করার চেষ্টার অভিযোগ এনে শনিবার (২ অক্টােবর) মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী সালমা বেগম।

[৩] সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার আব্দুস সালাম রাজার মাদক,নারী ব্যবসার সাথে নিজে জড়িত। এই সব কাজে স্ত্রীকে জড়িত করার চেষ্টায় শারীরিক মানসিক নির্যাতনসহ, খাদ্য দ্রব্যের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে নেশা গ্রস্থ করে আপত্তি কর ছবি তোলে এই সমস্ত ছবি ইনন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে জিম্মি করে রাখেন।

[৪] প্রায় ১৩বছর পূর্বে সালমা বেগমের পূর্বের সংসারের বিচার করতে গিয়ে সরলতার সুজুগ নিয়ে কৌশলে স্বামী স্ত্রীর মাঝে ভূল বুঝা বুঝি সৃস্টি করে বিবাহ বিচ্ছেদ করান। তাদের বিবাহ বিচ্ছেদের পর অসহায়ত্বের সুজুগ নিয়ে বিবাহিত আব্দুস সালাম রাজা মেম্বার ২লাখ টাকা দেন মোহর দিয়ে ইসলামীক শরিয়ত মোতাবেক তাকে বিয়ে করেন। বিয়ের পর তার কথামতো অবৈধ কাজ করার জন্য শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন করতে থাকেন। রাজা মেম্বারের আরো ৩টি স্ত্রী রয়েছে। চুনারুঘাটের লাকী বেগমকে সে প্রথমে বিয়ে করে ।

[৫] ২য় বিয়ে করে তার প্রথম স্ত্রীর আপন বড় বোন রহিমা বেগমকে। ৩য় বিয়ে করে শ্রীমঙ্গলের লালবাগ এলাকার ইমা বেগম নামে ২ সন্তানের জননী বিবাহিত মেয়েকে। যার বিয়ে হয়েছিল ঢাকার কোন এক ব্যাক্তির সাথে। তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে স্বামীর সাথে তালাক করায়। এই মেয়েটি বর্তমানে সৌদী আরবে আছে। মেম্বারের প্রথম পক্ষের বিয়ের ছেলে মো. ফরহাদ আহমেদ ইয়াবা ব্যবসায়ী ও চেতনা নাশক ঔষধ ব্যবহার করে ডাকাতি করে। ইয়াবা সহ পুলিশের নিকট ধরা পরে দীর্ঘ দিন জেল খেটে বেড়িয়ে অজ্ঞান পার্টিও সদস্য হিসেবে ডাকাতির মামলায় জেল হাজতে যায়।

[৬] তার নির্যাতনে সালমা বেগম অতিষ্ট হয়ে ২০১৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মৌলভীবাজার আদালতে মামলা করেন। ২০১৯ সালের ২৬ জুলাই ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায় ও স্থানীয় গন্যমান্য লোকজন নিয়ে সালিশ বৈঠকে দুই লাখ টাকা দেন মোহর পরিশোধ করে বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু আবারও তাকে চাপও ভয় ভীতি দেখিয়ে বিয়ে করে সে এবং বিভিন্ন কৌশলে দেন মোহরের ২লাখ টাকা ও পৌনে ২ভরি সোনা হাতিয়ে নেয়।

[৭] ২০১৯ সালের ২৫ জুলাই তাকে ভয় ভীতি দেখিয়ে সিলেট নিয়ে গিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে এক লাখ টাকা দেন মোহর ধার্য্য করে পূনরায় বিয়ে করে। কিছু দিন পর থেকে আবারও তাকে নির্যাতন শুরু করে। তার অত্যাচারে অতিষ্ট হয়ে ২য় বার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে সালমা বেগম ।

[৮] কিন্তু তার অবৈধ কার্যকলাপের স্বাক্ষী হয়ে যাবে চিন্তা করে আব্দুস সালাম রাজা আপোস করে নেয়। বর্তামানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা চলমান আছে। উল্লেখিত বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার এর নিকট আবেদন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়