শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নির্যাতন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে উইঘুরদের বিক্ষোভ

লিহান লিমা: [২] চীনের পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের দাবীতে শুক্রবার ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন উইঘুরদের একটি দল। আনাদুলু এজেন্সি

[৩] শতাধিক উইঘুর কালো শার্ট পরে এসে জিনজিয়াংয়ে উইঘুর বন্দি শিবির বন্ধ করার দাবী করেন। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন মিসৌরি থেকে আসা কংগ্রেসওম্যান ভিকি হার্টজলার, নিউইয়র্কের ডেমোক্রেট কংগ্রেসম্যান টম সুজি, রাবিব জ্যাক মোলিন এবং ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) এর ভাইস চেয়ারম্যান নুরিতুর্কেল।

[৪] হার্টজলার বলেন, চীনে ব্যবসা করা মার্কিন কোম্পানিগুলো উইঘুর অঞ্চল থেকে সাপ্লাই চেইনগুলো সরিয়ে আনার নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। জাতিসংঘের তথ্যমতে, উইঘুরে চীনের দাবী করা প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কমপক্ষে ১০ লাখ উইঘুরকে ইচ্ছার বিরুদ্ধে আটক রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়