শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ নয় স্থগিত হলো পরীক্ষা

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশনা দেয়ার পরেরদিন শুক্রবার (১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার শাহ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়নি বরং চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে মর্মে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

[৩] তবে অভিযুক্ত শিক্ষকের সাময়িক বহিষ্কারাদেশ অব্যাহত আছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কারের সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী'র স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

[৪] তবে এমন সিধ্যান্তের ব্যাপারে কিছু বলতে পারেননি রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও ৫সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল। তবে তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

[৫] এ বিষয়ে কথা বলার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়