শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভৈরবে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

জেরিন আহমেদ : [২] কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন জগন্নাথপুর এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হওয়ায় কিশোরগঞ্জের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে।

[৩] ভৈরব রেলওয়ে জংশন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল জানান, আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।

[৪] ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের কেবিন সূত্রে জানা যায়, লাইনচ্যুতির কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলি এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

[৫] লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। বগিটি উদ্ধার না করা পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ